
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ভোরে শরীয়তপুর ও কক্সবাজারে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেপ্তার করেছে।
এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারর হয়ে কারাগারে আছেন ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুইজনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।’
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান খন্দকার আল মঈন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.