
কথিত হিজরতের নামে নিরুদ্দেশ হওয়া ৩৮ জনের তালিকা প্রকাশ করেছে র্যাব। দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছেন তারা। সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার স্ক্রাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তালিকা দেন।
এ সময় তিনি বলেন, 'আমরা এখন পর্যন্ত ৫০ জনের বেশি তরুণের বিষয়ে তথ্য পেয়েছি, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছেন। তারা গত দুই বছরে নিরুদ্দেশ হয়েছেন। সবশেষ দেড় মাস আগে কুমিল্লা থেকে সাত তরুণ নিরুদ্দেশ হন।'
নিরুদ্দেশ ওই ৫০ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় প্রকাশ করেছে র্যাব। আল মঈন আরও বলেন, কোন জেলা থেকে কতজন নিরুদ্দেশ হয়েছেন, সেই তালিকা আমাদের কাছে আছে। তাদের কারও কারও পরিবার জানে, সন্তান বিদেশে গেছেন, তারা মাঝেমধ্যে অর্থ পাঠান। কিন্তু আসলে তারা জঙ্গি সংগঠনে যুক্ত হয়ে ঘর ছেড়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.