
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ক্ষোভের তীব্রতা বেশি দেখা গেছে মোটরসাইকেল চালকদের মধ্যে।
শনিবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে একটি মিছিল থেকে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ অবস্থায় আগ্রাসীভাবে নয়, বরং সব দিক বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার ডিএমপির ক্রাইম বিভাগসহ সব বিভাগের উপ-কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইলে এসএমএস ও ওয়ারলেস সেটে এ সংক্রান্ত নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণের এমন নির্দেশনার বিষয়টি ডিএমপির একাধিক উপ-কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কেউ আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ না করলে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ডিএমপির সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.