মোঃরবিউল ইসলাম,কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার ২৫/০৭/২০২১
কচুয়া উপজেলার (গজালিয়া) সবজি পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৭ টাকা, করোলা ১২ টাকা দরে বিক্রি হয়।যা শসা,করোলার উৎপাদন ব্যয় থেকে অনেক কম।চাষীদের ভাষ্যমতে শষা,করোলার দামের এমন পরিস্থিতি চলতে থাকলে তাদের মোটা অংকের লোকসান হবে।
কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জোবাই গ্রামের বাসিন্দা আনোয়ার গাজীর ছেলে মুন্না গাজী জানান এ বছর তিনি ৫ বিঘা জমিতে শষা এবং ৩ বিঘা জমিতে করোলা চাষ করেছেন। তিনি জানান প্রতিবছরের তুলনায় এ বছর শষা, করোলার দাম অনেক কম। দামের এমন পরিস্থিতি চলতে থাকলে মোটা অংকের লোকসানের সম্মুখীন হবেন বলে তিনি মনে করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.