
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিতে এখন সরকারের মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিক ও আধুনিক করা। সেজন্য, কৃষির রূপান্তরে সরকার কাজ করছে।
যান্ত্রিকীকরণে বিশাল ভর্তুকি দেয়া হচ্ছে। এছাড়া, এগ্রো- প্রসেসিং, ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনসহনশীল কৃষিতে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে, সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ আন্তর্জাতিক কনফারেন্সে ' কৃষির রূপান্তর' শীর্ষক সেশনে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব উদ্যোগের ফলে বিগত ১৩ বছরে দেশের কৃষিতে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে।
যে দেশটি একসময় খাদ্য ঘাটতির দেশ হিসাবে বিশ্বে পরিচিত ছিল, তা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা, যুদ্ধসহ বর্তমান কঠিন বৈশ্বিক পরিস্থিতিতেও দেশে খাদ্য সংকট দেখা দেয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.