ঘুষ নেওয়া ও অর্থপাচারের মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে রায়ের দিন আজ ধার্য রয়েছে।
রোববার (৯ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।
এরআগে গত ২৭ ডিসেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত।
গত ২৪ নভেম্বর এ মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ। এর আগে গত ১৬ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই সকাল থেকে পার্থকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৮০ লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছর ২৪ আগস্ট একই কর্মকর্তা পার্থ বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। গত বছর গত ৪ নভেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
পার্থ গোপাল বণিক ২০১৬ সালের ৮ আগস্ট চট্টগ্রাম কারাগারে ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.