চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় চার্জগঠনের বিষয়ে শুনানির দিন আজ ধার্য রয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে চার্জশুনানি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল পৌনে ১০টার দিকে পরীমনি আদালতে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যে চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.