জাপানি দুই শিশুকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি মা ডা. নাকানো এরিকোর কাছে রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
তবে এ সময়ের মধ্যে তাদের বাবা ইমরান শরীফ চাইলে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোন সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলেও আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে বাবার আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.