বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ নেওয়া হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তাদের আদালতে নেওয়া হয়।
এই মামলার তিন আসামি পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের দুই বছর তিন মাস পর এ মামলার রায় হতে চলেছে। ঘটনার সঙ্গে জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায় আবরারের পরিবার।
বুধবার দুপুর ১২টার পর রায় ঘোষণার কথা রয়েছে। এসময় আদালতে থাকবেন নিহত আবরারের পরিবার। গত ২৮ নভেম্বর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় পরবর্তী ৮ ডিসেম্বর রায়ের জন্য তারিখ রাখেন বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.