ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৫ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলো- উপজেলার দত্তপাড়া গ্রামের একাদুল মিয়ার ছেলে জুবায়েদ হোসেন আকাশ (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম গত দুইমাস ধরে টিএন্ডটি রোডের দত্তপাড়া গ্রামের ১নং আসামী জুবায়েদ হোসেন আকাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
গত সোমবার রাতে দত্তপাড়া গ্রামের একাদুল মিয়ার ছেলে জুবায়েদ হোসেন আকাশ (১৯), ফজলুল হকের ছেলে আপন মিয়া (১৯), মৃত শাইজ উদ্দিন মন্ডলের ছেলে জামাল মিয়া (৩২), আকবর আলীর ছেলে বাবু ওরফে হাড্ডি বাবু (৩৩) ও সোহেল মিয়া (৩০) সোমবার রাত ১টার দিকে ভিকটিমের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার পর জোরপূর্বক তারা ঘরে প্রবেশ করে। পরে ভিকটিমের স্বামীকে ভীতিপ্রদর্শন করে ঘর থেকে বের করে দেয়। তারপর দুর্বিত্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় ১নং আসামি জুবায়েদ হোসেন আকাশকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.