ঝিনাইদহে মাদক সেবনের সময় ৩ টিকটক মডেলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের প্রত্যেককে এক বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃতরা হলো শহরের পবাহাটি গ্রামের তোফাজ্জেলের মেয়ে টিকটক মডেল সাদিয়া আনজুম তুলি, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার রিটুলের ছেলে মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।
জানা গেছে শহরের গয়েশপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আলোচিত টিকটক মডেল তুলিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবনের সরঞ্জামাদিসহ তুলিসহ তিনজনকে আটক করা হয়। আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.