আজ ০৩/০৪/২০২১. তারিখে কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন সেমাই প্রস্তুত কারখানায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী চারটি সেমাই কারখানা কার্যক্রম মনিটরিং করা হয় এবং দুইটি কারখানায় বিএসটিআই এর অনুমোদন ব্যতীত সেমাই উৎপাদন ও লোগো ব্যবহার করে বাজারজাত করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিশন আইন-২০১৮ এর ৩০ ও ১৫ ধারাই দুইটি মামলায় মোট .৪০.০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিজু তামান্নাও জনাব মুনমুন নাহার আশা এর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে জেলা পুলিশ কুষ্টিয়া ও প্রসিকিউটর এজেন্সী হিসেবে বিএসটিআই খুলনা সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাংবাদিকদের
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.