গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মায়দুল ইসলাম মিঠু।
বৃহস্পতিবার (২ নভেম্বর) গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন।
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান,তার মেয়ে খাদিজা বেগমের সঙ্গে মায়দুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। এই সূত্র ধরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে মায়দুল তার স্ত্রী খাদিজাকে প্রথমে মারপিট করে। পরে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার চলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন আদালত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.