চলতি বছরের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ গঠনে আইনজীবীদের দাবির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চের দাবি আপনাদের। আমি এ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি।
তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.