
রংপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামের এক শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আদেশে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেয়ার আদেশ দিয়েছে আদালত।
আাদলত পর্যবেক্ষণে আরও বলেছে, এ ধরনের ঘটনা কোনো শিক্ষকের কাছ থেকে আশা করা যায় না। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ (বদরগঞ্জ) আদালতের বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম তুহিন মামলার এজাহারসহ বিচার কার্যক্রমের উদ্ধৃতি দিয়ে যমুনা টেলিভিশনকে জানান, ২০২০ সালের ৩০ জুন নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে নিয়ে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) হাত বেঁধে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদি হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। প্রায় এক বছরে ১৪ জন সাক্ষী এবং ৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.