তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে মো.রুবেল আকন নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার(০৪ জানুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার বড় আমখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ইউনুস আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকায় ইয়াবা বিক্রী হয়। এমন একটি গোপন সংবাদের ভিক্তিতে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী রুবেল(২৫)কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাখাওত হোসেন তপু বলেন, মাদক ব্যবসায় রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.