
তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫শ’ কোটি টাকা পরিশোধ করতেই হবে। মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।
আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন। ওই তিন অপারেটর হলো- গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.