
রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের সঙ্গে আইনজীবী ও জনতার সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুই আইনজীবীর রিমান্ড বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আইনজীবীদের রিমান্ড বাতিল ও জামিন হওয়ায় রুলের কার্যকারিতা না থাকায় আদালত এ আদেশ দেন। রোববার (১৯ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মুরাদ রেজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার অনিক আর হক প্রমুখ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও শেখ মোহাম্মদ মোরশেদ। শুনানিকালে ব্যারিস্টার অনিক আর হক আদালতকে বলেন, মামলাটিতে বিচারিক আদালত দুই আইনজীবীর রিমান্ড বাতিল করেছেন এবং তাদের জামিন দিয়েছেন।
তাই এ মামলা আমরা চালাতে চাচ্ছি না। পরে আদালত রুল খারিজ করে আদেশ দেন। পরে আপিল বিভাগ ওই মামলায় হাইকোর্টের জারি করা রুল খারিজের আদেশ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.