
মনির খান স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই নয়ন পাটোয়ারী বিগত ০৩ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দে সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালিন ফেনী বাজারে নামক স্হানে অবস্থানকালে আনুমানিক সকাল ০৮:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ফেনী নামক গ্রামে বুলু শেখের বাড়ীতে ফেনসিডিল কেনা - বেচা হচ্ছে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ভর্তি ব্যাগসহ পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় আসামি মাসুদ শেখকে ধরতে সক্ষম হন।
এলাকার লোকজনের সামনে তল্লাশী করলে তার হাতে থাকা ব্যাগের মধ্যে হতে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অতঃপর জব্দকৃত আলামত ও আসামি মাসুদ শেখের নামে মাদক মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মুন্সী মোঃ মশিয়ার রহমান ( দায়রা জজ , নড়াইল) আদেশ দেন , আসামি মাসুদ শেখ , পিতা - মৃত মোসলেম শেখ , সাং - রামচন্দ্রপুর ( পাচুড়িয়া পাড়া ) , বর্তমান গ্রাম- ফেনী , থানা ও জেলা - নড়াইল - কে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ ( ১) এর (৩) (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন , অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.