
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিবাহ করা এবং 'ব্যভিচার' ও 'মানহানি'র অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৩০ সেপ্টেম্বর এই তিনজনের বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। পরে আজ রবিবার তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেক আসামির ১০ হাজার টাকার বন্ডে জামিনের আদেশ দেন।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান। পিবিআইয়ের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে তামিমা তার স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। এরপর ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন মঞ্জুর করেন আদালত।
একই সঙ্গে আদালত নাসির, তামিমা ও সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আসামিরা উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে তারা জামিন পান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.