ঢাকা আইনজীবী সমিতির গত ২৩ ও ২৪শে ফেব্রুয়ারী কার্যকরী কমিটির অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষপাতিত্ব, ব্যর্থতা, ভোট গ্রহনে অনিয়ম ভোটকারচুরি, ভোট প্রদানে বল প্রয়োগ, ব্যালট পেপার ছিনতাই, জালভোট প্রদান, কমিশনার ও কমিশনের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছিত করা, মারধর করা ও নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট।
গত ২৩/২/২২ ও ২৪/২/২২ ইং তারিখে ঢাকা আইনজীবী সমিতির কার্য্যকরী কমিটির ২০২২-২০২৩ সনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে সাদা প্যানেল এবং নীল প্যানেল অংশ গ্রহন করেন।
নীল প্যানেলের সভাপতি পদে প্রার্থী হন জনাব খোরশেদ মিয়া আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জনাব সৈয়দ নজরুল ইসলাম।
দুইটি প্যানেল যথাক্রমে নীল প্যানেল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেল আর সাদা প্যানেল হলো আওয়ামী সমর্থিত আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেল।
২০২১-২০২২ সনে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য ঢাকার মেট্রো পি পি এবং আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবুকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
আব্দুল্লা আবুর নিয়োগে সকল সাধারণ আইনজীবীর আপত্তি ছিলো।
আবদুল্লাহ আবুর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন ঢাকা বারের ২০২১-২০২২ এ অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপাক অনিয়ম এবং দূর্নীতির মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার অভিযোগ ছিল আবদুল্লাহ আবুর বিরুদ্ধে। তারপরও ২০২২-২০২৩ সনের নির্বাচন অনুষ্ঠানের জন্য আবুর নানারুপ বিতর্কিত ভূমিকা প্রমানিত হওয়ার পরও তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
তার নিয়োগের বিরুদ্ধে জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী আইনজীবীরা সহ সাধারণ আইনজীবীরা তার ২০২১-২০২২ সনে নির্বাচনে অনিয়ম করার কারনে প্রতিবাদ করেছেন। সভা সমাবেশ করে তার পদত্যাগ দাবী করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লিখিত ভাবে জনাব আবুর নিয়োগের বিরুদ্ধে অনাস্থা প্রদানও করে।
এছাড়াও নীল প্যানেলের সকল প্রার্থীরাও আব্দুল্লা আবুর প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট এবং সাধারণ আইনজীবীদের মনে শংকার জন্ম হয় যে আব্দুল্লা আবু দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কোন ভাবেই নিরপেক্ষ ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠান করার সক্ষম হবেনা।
বাস্তবেও সকল আশংকা সত্য হয়েছে। সকল অনিয়মের শংকা এবং দুর্নীতির আশ্রয় গ্রহন করে বিতর্কীত নির্বাচন অনুষ্ঠানের সকল ধারানাকে সত্য প্রমান করে আব্দুল্লা আবু এই নির্বাচন অনুষ্ঠান করেছেন।
নির্বাচনের দুইদিন নির্বাচন কমিশনের ব্যাচ পরে নির্বাচনী বুথের মধ্যে প্রবেশ করে সাদা প্যানেলের প্রার্থীর পক্ষে বলপূর্বক প্রায় সকল ভোটোরের ভোট কেটে দিয়েছে। ভোটাররা প্রতিবাদ করলে তাদেরকেও নানাভাবে অপমান অপদস্ত করা হয়।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করেন।
বহিরাগতরা ভোটাররা বল পূর্বক ভোট ও ব্যালট সংগ্রহ করে।
ব্যালট বই ছিনতাই করেন এবং সেগুলো দিয়ে সাদা প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া হয়।
জাল ভোটের এক মহাোৎসব অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সাদা দলের পক্ষে পক্ষপাত মুলক আচারণ করে।
ঢাকা বারের ২০২২-২০২৩ সনের নির্বাচনকে ২০১৪ ও ২০১৮ সনের জাতীয় নির্বাচনের ন্যায় একটি প্রহসনের নির্বাচন করেছেন, ঢাকা বারে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আবু সম্পূর্ণ ব্যার্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিট এবং নীল প্যানেলের পক্ষে ভোটে অংশ গ্রহনকারী প্রার্থীরা সম্পূর্ণ অনাস্থা প্রদর্শন, ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান এবং সংগত কারনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট ও সাধারণ আইনজীবীদের পক্ষে উক্ত প্রহসনের নির্বাচন ও ঘোষিত ফলাফল সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করেছেন।
একজন নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে অবাধ ও সুষ্ঠু এবং পুনঃনির্বচন দাবী করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.