মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ রোববার (২ জানুয়ারি) আবারো হাজিরা দিতে আদালতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আদালতের উদ্দেশ্যে রওনা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন,
'কোর্টে যাই, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা'। আজ নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এর আগে ১৪ ডিসেম্বর পরীমনি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.