প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২১, ১২:৩৫ পি.এম
বগুড়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, ২০১৫ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
তিনি আরও জানান, লিটন এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার আদালতে হাজির হলে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.