
বঙ্গবন্ধু হত্যার পেছনে কলকাঠি কারা নেড়েছেন, তার উদঘাটন হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এন এম বসির উল্লাহর রচিত ‘বিচারক জীবনের কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ১৯৭১ সালে জন্ম হয় বাংলাদেশের। সে জন্য বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলা ভাষার কথা বলতে গেলে, বাংলার মানুষের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা বলতে হবে।
আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি ১৯৭৫ সালে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ফিরে এসে খুব গর্ব করে বলেছিলেন ‘বাঙালিরা আজ মানুষ হয়েছে'।
বাঙালিরা কি আসলেই মানুষ হয়েছে? পঁচাত্তরের ঘটনায় কি মনে হয়, বাঙালিরা মানুষ হয়েছে? কারণ বঙ্গবন্ধুকে যারা গুলি করেছে তারা বাঙালি। বঙ্গবন্ধুকে সামনে থেকে যারা গুলি করেছেন এবং স্বীকার করেছেন যে আমরা খুন করেছি।
প্রশ্ন হচ্ছে, শুধু কী তারাই বলেছেন? নাকি অনেক বড় চক্র এর পেছনে কাজ করেছেন, যেটি এখনও উদঘাটন হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.