
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের এক মেম্বারের প্রতারনা মামলায় ৪জন ইউপি সদস্য সদস্য জেল হাজতে গেলেন। ওই চার ইউপি সদস্য হলো, ১নং ওয়ার্ডের খন্দকার আইয়ুব আলী মঙ্গল (৪৮), ২নং ওয়ার্ডের মো. মুনজুরুল ইসলাম (৪০), ৩নং ওয়ার্ডের রকিবুল বানিস (৩৬), ৪নং ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু (৫২)।
জানা যায়, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল মোল্যা (৬০) মাস খানেক আগে ফরিদপুর আদালতে ওই চার মেম্বারের নামে ৪২০, ৪০৬ (প্রতারনার) মামলা করেন। ওই প্রতারনা মামলায় রবিবার (৫ নভেম্বর) আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চার মেম্বারের হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়াল মেম্বার তাদের নামে আদালতে প্রতারনার মামলা করেন। ওই মামলায় রবিবার তারা হাজির হন আদালতে। তাদের জামিন না মুনজুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেন বিচারক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.