প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২১, ৬:৪১ পি.এম
ভোলায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, পূজা পরিষদের সভাপতি আটক

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ(স)-কে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তাকে কেন্দ্র করে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে-কে দোষী হিসাবে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার বিষয়ে ৫৪ ধারায় দোষী হিসেবে তাকে আদলতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে। এর আগে বুধবার রাতে 'জয় রাম' নামে একটি ফেসবুক আইডি থেকে 'Gourango' নামে একটি আইডির ম্যাসেঞ্জারের কিছু আলাপনের কয়েকটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অন্যদিকে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে বুধবার রাতেই ভোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাতে তিনি দাবি করেন, কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে এ কাজ ঘটিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ভোলা কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদ চত্বরে এক প্রতিবাদ সভা আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। সেখানে তারা দোষীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.