
গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে (৪৩) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জিয়াউল হকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে।
তিনি ওই গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) ফারুক আহম্মেদ মৃত্যুদণ্ডের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.