মোঃ ফারুক হোসেন,চট্টগ্রাম ব্যুরোঃ
করোনা ভাইরাস (covid 19) বিস্তার রোধে মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ১০ মোটরসাইকেল চালক ও পথচারীদেরকে দুই হাজার একশত টাকা জরিমানা করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।
এ ছাড়া শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালের দিকে মুক্তিযোদ্ধা চত্বর, সবজি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি, মোটরসাইকেল অটো রিকশাসহ মাটিরাঙ্গা বাজার পরিদর্শন করেন। এসময় তিনি মোটরসাইকেল চালক ও আরোহী এবং অটো রিকশা চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ যেমন বাড়ছে মানুষের মাঝেও মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে।
জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি । এ ছাড়া এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.