একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হক (৬৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন অনুসারে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালকে এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহিদুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে আসামী অসুস্থ থাকায় মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.