
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।
আসামিরা হলেন মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার, খন্দকার গোলাম রব্বানী, খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও মো. ফখরুজ্জামান। এদের মধ্যে খন্দকার গোলাম ছাব্বির ও মো. ফখরুজ্জামান পলাতক। বাকিরা কারাগারে।
২০১৫ সালের ১৯ মে মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই বছর তদন্তের পর আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১৯ সালের ২৭ মে এ মামলার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মামলার আট আসামির মধ্যে কারাবন্দি থাকা অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ এবং মিজানুর রহমান মন্টু। বাকি পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.