মিরসরাইয়ে সাজাপ্রাপ্ত একজন সহ ওয়ারেন্টভুক্ত ৪জনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার হাইতকান্দি এলাকার মৃত আব্দুল হক ভূঁইয়ার পুত্র সিআর নং ৩৫০/১৫ এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু ছালেক। ওয়ারেন্টভুক্ত আসামী দীনেশ মালাকারের পুত্র আশুতোষ মালাকার, নফল মালাকার ও নফল মালাকারের স্ত্রী শিল্পী রাণী মালাকার।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, উপজেলার হাইতকান্দি ও মায়ানী এলাকায়।
অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী ও ওয়ারেন্টভুক্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুন) গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.