
মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র (খাতা) একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান এন্ড আদার্স’ মামলার শুনানিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো সেই একই বিশ্ববিদ্যালয় দেখে না।
অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেলে তা হয়না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.