রাজধানী খিলক্ষেত থানা এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরোজ ক্ষণিকা এই রায় দেন।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সূত্র জানায়, এদিন আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.