রাজধানীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনে লাইলী আক্তার (১৭) নামের এক গৃহকর্মী হত্যা মামলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষিকা ফারজানা ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ এপ্রিল) নিউমার্কেট থানা পুলিশ ফারজানা ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, লাইলীর বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সিরাজ মিয়া। ছয় মাস ধরে সে ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। এদিকে এ ঘটনায় লাইলীর মা সামেলা নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.