খুলনায় স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) পুড়িয়ে হত্যার পর মরদেহ গুমের মামলায় স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জারমানাও করা হয়েছে।
মামলার বিচার শুরুর মাত্র ৯ কার্য দিবসের মধ্যে এ আদেশ দেন আদালত। এছাড়া অপর একটি ধারায় তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.