স্ত্রীদের সমান অধিকার নিশ্চিত না করে পুরুষদের বহুবিবাহের বর্তমান প্রক্রিয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক কেন নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই বিষয়ে একটি পৃথক নীতিমালা কেন করা হবেনা,
রুলে তাও জানতে চেয়েছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহহিম ও বিচারপতি
মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.