
রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা প্ররোচনার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার (২১) বাবা শাহীন আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শাহীন আলমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ম্যাজিষ্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবাকে গ্রেফতার করে র্যাব। গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১২তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.