ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।
হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন মাহমুদ বলেন, স্যার আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.