
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (১৮ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়েছে, 'আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হইলো।'
নোটিসে ৫০টি একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ার সহ উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.