বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা বলেন, এই আদেশের ফলে আদর্শ প্রকাশনী এবারের বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল।
এর আগে, গত সপ্তাহের মঙ্গলবার আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দেন আদালত। বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই হলো- ফাহাম আব্দুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’, লেখক জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.