প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ১২:৫১ পি.এম
ইউপি নির্বাচন বোয়ালমারীতে ৬৭ জন মনোনয়ন প্রত্যাশিদের ফরম সংগ্রহ

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ'লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৬৭ জন। এই উপজেলায় গত ৩১ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরন ও জমা নেওয়া শুরু হয়।
২ নভেম্বর রাত পর্যন্ত ফরম জমা নেওয়া হবে বলে আ'লীগের দলীয় সূত্রে জানা যায়। উপজেলায় ইউনিয়ন রয়েছে ১০টি। মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৩৮১।
এর মধ্যে দাদপুর ইউনিয়নে ১৮ হাজার ৯৮, ঘোষপুর ১৭ হাজার ১৪, সাতৈর ২১ হাজার, ৪৬, বোয়ালমারী সদর ৭ হাজার ৩৯৩, চতুল ১৬ হাজার, ১৮০, পরমেশ্বদী ১৫ হাজার ৪২১, শেখর ১৯ হাজার ৯৯৮, ময়না ২০ হাজার, ৪৯৩, গুনবহা ১৭ হাজার ১৪৫, রুপাপাত ১৬ হাজার ৫৯৩।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঘোষপুর থেকে ৯ জন, সাতৈর ৬ জন, দাদপুর ৬ জন, ময়না ৯ জন, বোয়ালমারী ৫ জন, গুনবহা ৬ জন, চতুল ৩ জন, পরমেশ্বদী ৮ জন, রুপাপাত ১০ জন, শেখর ৪ জন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.