প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৮:০৫ পি.এম
কেশবপুর নিউজ ক্লাবের সহিত স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের মতবিনিময়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুর ১২ টায় যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এইচ এম আমির হোসেন কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সহিত মতবিনিময় করেন। মতবিনিময়ে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তিনি তার কাঁচি ✂️ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
এইচ এম আমির হোসেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ছিলেন।
তিনি বলেন, কেশবপুরের সামগ্রিক উন্নয়নেও আমার পরিকল্পনা আছে । কেশবপুর কে মাদক মুক্ত করবার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন। তিনি নির্বাচনে জয় লাভ করলে কেশবপুরে মাইকেল মধুসূদন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তিনি বলেন সাংবাদিকেরা সমাজের দর্পণ ।কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করেন এটা আমি অনেক আগে থেকেই জানি।
কাঁচি ✂️ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন আরও বলেন, কেশবপুর উপজেলার সীমান্ত এলাকার ২০ থেকে ২৫ টি ভোটকেন্দ্র গুলোতে গোলযোগ সৃষ্টি হতে পারে এই আশঙ্কা ব্যক্ত করেন ।সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে, কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য তিনি সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সুষ্ঠু ও সুন্দর ভোট হলে কাঁচি ✂️ মার্কা কেশবপুরে জয় লাভ করবে এই আশা ব্যক্ত করেন।
মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন এর সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এবং মোঃ কফিল উদ্দীন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.