ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারনার সময় সংবাদকর্মীর উপড় হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু বাদি হয়ে আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে সরকার দলীয় প্রার্থী ও সতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তিন সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে পনেরজন আহত হয়।

এ বিষয়ে থানার ওসি তানভিরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.