নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, এ সময় রাস্তা অবরোধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৫ জন আহত হন। নিহত মো: হামিদুল ইসলাম (৬৫) রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা গেছে। প্রসাশন সেখানে গিয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.