
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)৷ আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আরজু বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানটি হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.