বড়াইগ্রাম,নাটোরঃ আজাদুল বারী আসন্ন ১১ নভেম্বর বড়াইগ্রামের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নৌকা মার্কা প্রচারণায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বুধবার (২৭ নভেম্বর) বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত
উপজেলার ৭ নং চান্দাই ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে তিনি নৌকা প্রতীকের প্রার্থী মোছাঃ শাহানাজ পারভীনের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেন। তাছাড়া বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন।
এ সময় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক,চান্দাই ইউনিয়ন আ'লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,সাধারণ সম্পাদক মজিবুর রহমান,
সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, সুদান (প্রবাস) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান বিশ্বাস সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.