প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১২:০৪ পি.এম
মোরেলগঞ্জে বিপুল ভোটে বিজয়ী নৌকা প্রতীকের সাইদুর রহমান

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে স্থগিত খাউলিয়া ইউনিয়নে মঙ্গলবার ২ নভেম্বর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাস্টার সাইদুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস জানান, বিজয়ী সাইদুর রহমান ৯২৮০ভোট পেয়ে বিজয়ী এবং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান পেয়েছেন ৩৯৩৫ ভোট। এছাড়াও এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের এইচ এম আবুল হোসেন পেয়েছেন ৮৫ ভোট।
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দু' একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার ভোটার শারীরিকভাবে অসুস্থ ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন ভোট দিয়ে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'খুব সুষ্ঠু পরিবেশ দেখে ভোট দিতে এসেছি।'
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার ভিডিপি সদস্য মোতায়েন ছিল। ১০ টি কেন্দ্রে ৪ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন র্যাব , ১ প্লাটুন বিজিবি, কোস্ট গার্ড সদস্য মোতায়েন ছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৭ জন অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্য, পিসি এপিসি ২ জন অস্ত্রধারী ছিল। এছাড়াও ছিল ৮ টি মোবাইল টিম, ২ টি স্ট্রাইকিং ফোর্স।
উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল জানান, ভোট কেন্দ্রগুলোতে এ ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ৬৮ টি বুথে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ১০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২১ হাজার ২১৩ জন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.