প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
যশোর-৫ আসনে নৌকার মাঝি স্বপন ভট্টাচার্য্যের মনোনয়নপত্র দাখিল

নূরুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য-মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসানকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং জাকির হোসেনের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন জমা দানের সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগনেতা উত্তম মিত্র, গাজী মাজহারুল আনোয়ার মাজহার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বর্তমান তরুণ আওয়ামীলীনেতা মুরাদুজ্জামান মুরাদসহ প্রমুখ। এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগনেতা ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা আওয়ামীলীগনেতা মোজাম্মেল হোসেন মেইল, মোন্তাজ হোসেন, তপন বিশ্বাস পবন, ইঞ্জি. কাজী মাহমুদ পারভেজ শুভ, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, ইঞ্জি.আলমগীর হোসেন, আলমগীর কবির লিটন, আবুল হোসেন, আব্দুল হামিদ, শেখর চন্দ্র রায়, আয়ুব আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগনেতা ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, আজিম হোসেন, সুমন দাস, গীতারানী কুন্ডু, যুবলীগনেতা মঞ্জুর আক্তার, রকি মাহবুব মিলন, প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, সাবেক সভাপতি জয়নাল পাটোয়ারী, যুবলীগনেতা বাপ্পী, লিটন কবির, নিশাত কবির, সাবেক ছাত্রলীগনেতা প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান মুন্না, ফারদিন খানসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.