ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।
ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে ৫টি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.