
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ইভিএমে কারচুপি করার কোনো সুযোগ নেই। যার ভোট তাকেই দিতে হবে। ব্যালটের চেয়ে অধিক নিরাপদ ইভিএম। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে। ভোট কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন ভোটাররা।
রোববার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝিনাইদহ সদর পৌরসভা, পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার।
বলেন, নির্বাচন কমিশন দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার যে অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার পূরণ করা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ অধিকতর বিকাশে সুষ্ঠু নির্বাচন আবশ্যক বিধায় তা কার্যকর করা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ও ঐকান্তিকতা এবং পূর্ণ দক্ষতার ওপর নির্ভরশীল। প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি প্রতিপালন করে সেই লক্ষ্যে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে নির্দেশ দেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.